সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হরতালের সমর্থনে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ॥ অপতৎপরতা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন-এনামুল হক সেলিম

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একদলীয় নির্বাচনের কথিত তফসিল বাতিলসহ অবৈধ বাকশালী হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবীতে গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন হবিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পিকেটিং, মিছিল ও সমাবেশ করে। উক্ত কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ওলামাদল সাধারন সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোঃ সামছুল হক, বিএনপি নেতা মোঃ কাজল মেম্বার, আব্দুর রহিম, জেলা যুবদল যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান মুস্তাক, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, জেলা যুবদল নেতা এনামুল হক চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, মোঃ হারিছ চৌধুরী, সোহেল আহমেদ, জেলা শ্রমিকদল নেতা মোঃ আক্তার মিয়া, মোঃ শের আলী, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজুর রহমান খান হাফিজ, যুগ্ম সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক হাফিজুর রহমান খান, নুরুজ্বামান পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব শেখ সোহেল, বিএনপি নেতা, ইসহাক মিয়া, সাহেব আলী, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জয়নাল মিয়া,জেলা যুবদল নেতা এনাম খান, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, শামীম ওসমান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, যুবদল নেতা শেখ আজিজুর রহমান আজিজ, উজ্জ্বল আহমেদ, ফিরোজ মিয়া, মধু মিয়া, আলমগীর মিয়া, মনজিল মিয়া, সুমন মিয়া, সোহান চৌধুরী, বিএনপি নেতা তাঁরা মিয়া, মোঃ সুতি মিয়া, মালেক মিয়া, তরাজ মিয়া, নূর মিয়া, মামুন মিয়া, সুন্দর আলী, হৃদয় খাঁ, লিটন মিয়া প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক সেলিম বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের যাবতীয় সম্পদ লুটপাট করে এখন ভাগবাটোয়ার এক আজব নির্বাচনের নামে জনগনের হাজার হাজার কোটি টাকা লুটপাটের আরেক ষড়যন্ত্রে মেতেছে। আমরা বলতে চাই এখনো সময় আছে এসব অপতৎপরতা বন্ধ করে এদেশের জনগনের মুক্তির লক্ষ্যে অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় পরিনতি ভালো হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com