শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

এমপি প্রার্থী রুয়েলের পক্ষে জনসভায় বক্তারা ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর (নৌকা) বিজয় নিশ্চিত করতে ঝাপিয়ে পড়েছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। শুধু আওয়ামীলীগের নেতাকর্মীই নয়, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনও রুয়েলকে নির্বাচিত করার জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভা করে নৌকা মার্কা ভোট প্রার্থনা করছেন। গতকাল সোমবার প্রতিক বরাদ্দ পাওয়ায় পর বিকেলে কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজারে জনসভা করেন ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। জনসভায় লোকজনের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়। সকলের মুখে মুখে নৌকার স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, জননেত্রী শেখ হাসিনা সবকিছু বিবেচনা করে আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি আজীবন আপনাদের সেবা করে যাবো। জনসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, সহ-সভাপতি অসিত রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমির হোসেন মাস্টার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাওনেয়াজসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল তার মরহুম পিতা এই আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ছেলে। তার পিতা যেমন একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। মরহুম শরীফ উদ্দিন আহমেদ আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ বুকে ধারণ করে তার সুযোগ্য সন্তান অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল জনকল্যাণে কাজ করছেন। বিশেষ করে বানিয়াচং-আজমিরীগঞ্জের মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। বিগত করোনা ও বন্যার সময় রুয়েল তাদের পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনাও রুয়েলের সকল কিছু বিবেচনা করে নৌকা প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জননেত্রী শেখ হাসিনা রুয়েলকে প্রার্থী করায় অতীতের ন্যায় এবারও বানিয়াচং-আজমিরীগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com