বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ৭৩৮ বা পড়া হয়েছে

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গতকাল শুক্রবার সকালে পৃথক সংর্ঘষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের রাহিমা বেগম (২৫) তার স্বামী সুজন মিয়া প্রবাসে থাকার কারনে শশুড় ও দেবরদের অত্যাচারে দীর্ঘদিন ধরে বাচ্চাদের নিয়ে পিত্রালয়ে বসবাস করে আসছেন। প্রবাসী স্বামী তাদের যথারীতি তাদের ভরণ পোষন নিলেও শশুড় বাড়ির লোকজন কোন খোজঁখবর রাখেন না। গতকাল শুক্রবার সকালে রাহিমা বেগমের শশুড় একই গ্রামের লাল মিয়া তার নাতী-নাতনীদের বেড়াতে নিতে আসলে রাহিমা বেগম বারণ করেন। এক পর্যায়ে লাল মিয়া তার লোকজন নিয়ে বাচ্চাদের জোরপূর্বক নিতে চাইলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে লাল মিয়া ও তার লোকজন রাহিমা বেগমের বাড়িতে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের পরিবারের সদস্যদের গুরুতর জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত রুবিনা বেগম (১৮), জাহানারা বেগম (৪৫), সিরাজুল ইসলাম (৫৫), লিটু মিয়া (২২) ও রাহিমা বেগম (২৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে মূমুর্ষ অবস্থায় লিটু মিয়া ও রাহিমা বেগমকে সিলেট প্রেরণ করা হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অপর দিকে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে একই দিন সকালে জমিজমা ও পূর্ব বিরোধের জের ধরে দু’সহোদরের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রুবেল মিয়া তালুকদার (২৪)কে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত শিরু মিয়া তালুকদার (৫৫), বজলু মিয়া তালুকদার (৪৫), ফয়সল মিয়া তালুকদার (২৭), মতিরা বেগম (৫০), সাইফুর রহমান তালুকদার (২২), হাজী ফুল মিয়া (৫৬), রাসেল মিয়া (২৫), হাজী কাজল মিয়া তালুকদার (৭১) ও রাহেল মিয়া তালুকদার (২০)কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com