বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হামলায় ছাত্রলীগ নেতা আহত সিলেট প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ শহরে স্মৃতিসৌধে ফুল দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) সকাল বেলা এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে। এ নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর সাড়ে ৬টায় পৌর শহরের ডাকবাংলো সড়কে ছাত্রলীগ জাহেদুল ইসলাম চৌধুরী রুবেল গ্রুপের নেতা ছালেক মিয়া মোটর সাইকেল যোগে গেলে অপর গ্রুপের নেতাকর্মী তার উপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট মেডিকেলে প্রেরন করেন। এ ঘটনার খবর পেয়ে রুবেল গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এতে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com