বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিবপাশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় শিবপাশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক,শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিজয় দিবসের র্যালী করা হয়। র‌্যালীটি শিবপাশা বাজার ও ইউনিয়ন অফিস প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এর পরে বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউট বয় ও গার্লসদের কুচকাওয়াজ, চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শিবপাশা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদ্যালয়ের দাতা সদস্য জাহিদুল ইসলাম চৌধুরী সুমন, প্রতিষ্ঠাতা সদস্য কাজল মিয়া চৌধুরী, শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম আজাদ চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডাঃ মোঃ নুরুল হক, বং মহল্লার সভাপতি সাময়ুন বখতিয়ার, আওয়ামীলীগ নেতা ইয়াউর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলকাছ মিয়া, আওয়ামী লীগ নেতা বাচ্চু চৌধুরী, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, শহিদুল হক চৌধুরী, মোঃ ইলিয়াছ হোসেন, ছাত্র -ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, মিনহাজ মিয়া ও আফিয়া সুলতানা আশা। অনুষ্ঠানের শেষে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আছাদুল হক খান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com