সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেলকে শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা প্রদান করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন এর পক্ষে আনুষ্ঠানিক ভাবে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল কে শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা প্রদান করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব দেবী চন্দ। ১২ ও ১৩ ডিসেম্বর দু’দিন ব্যাপী “জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীলকরণ এবং ২০২৩-২৪ অর্থ বছরে জন্ম-মৃত্যু নিবন্ধনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে নিবন্ধক কার্যালয়ের করণীয়” সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসিব আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক, স্থানীয় সরকার, সিলেট বিভাগ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব দেবী চন্দ। অনলাইনে অতিথি হিসেবে সম্পৃক্ত ছিলেন, ভাইটাল স্ট্র্যাটেজিস এর কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরে হবিগঞ্জ জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল-কে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com