বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বন্ধুর নিকট থেকে কর্জ নেয়া টাকা ফেরৎ না দেয়ায় অপু চৌধুরীকে উকিল নোটিশ

  • আপডেট টাইম শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ নিজের প্রয়োজন ও পিতার চিকিৎসার কথাবলে বন্ধুর নিকট থেকে নেয়া ১ লাখ টাকা ফেরৎ না দেয়ার উকিল নোটিশ প্রদান করা হয়েছে অপু চৌধুরীকে। উকিল নোটিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র সাইফুর রহমান ও হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত চন্নর রহমান চৌধুরীর পুত্র শহরের খাজা গার্ডেন সিটির ব্যবসায়ী নোমান বখত চৌধুরী ওরপে অপু চৌধুরী ঘনিষ্ট বন্ধু। এক সময় পিতার চিকিৎসা ও ব্যক্তিগত প্রয়োজনে অপু চৌধুরী তার বন্ধু সাইফুর রহমানের নিকট ১ লাখ টাকা কর্জ দাবী করেন। এতে সায় দিয়ে ডাচ বাংলা ব্যাংকের চেকের মাধ্যমে ২০১৩ সনের ৯ জুন সাইফুর রহমান ১ লাখ টাকা অপু চৌধুরীকে প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে অপু টাকা পরিশোধ না করায় তাকে বার বার তাগিদ দেয়া হয়। এক পর্যায়ে অপু চৌধুরী উত্তরা ব্যাংক হবিগঞ্জ শাখার হিসাব নং-৫৫০৪ এর একটি চেক (নং-৬৭২১৮২৮) প্রদান করেন। গত ১৮ আগষ্ট ওই চেকটি দিয়ে টাকা উত্তোলন করতে গেলে হিসেবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিসঅনার করেন। উকিল নোটিশে ৩০ দিনের মধ্যে পাওনা ১ লাখ টাকা সাইফুর রহমানকে পরিমোধ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উকিল নোটিশে উল্লেক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com