বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ৬০৩ বা পড়া হয়েছে

শহরের পিটিআই রোড
এলাকায় চুরি বৃদ্ধি
স্টাফ রিপোর্টার ॥ রাতে পুলিশী টহল জোরদার না থাকায় হবিগঞ্জ শহরের পি.টি.আই সড়ক এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরি এবং নেশাখোরদের তৎপরতা। ফলে অসহায় হয়ে পড়েছে এলাকার লোকজন। শুক্রবার ভোর রাতের কোন এক সময়ে ওই এলাকার লোকনাথ ষ্টোরের তালা ও শার্টার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরেরা। চোরেরা দোকান থেকে ১০/১৫ হাজার টাকা মূল্যের মালামালসহ জরুরী কাগজপত্র নিয়ে যায়। সকাল ৭ টার দিকে থানায় অবহিত করা হলে ৯টার দিকে সদর থানার এসআই ইন্দ্রলীলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে।
উল্লেখ্য, শহরের এই এলাকায় প্রতিদিন কোন না কোন বাসা- দোকান পাটের তালা ভাঙ্গার চেষ্টা বা চুরি সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে শহরের শশ্মানঘাট এলাকার একটি বড় ষ্টেশনারী ও পি.টি.টি আই সড়কের বেশ কয়েকটি দোকান চুরির পাশাপাশি বাসা থেকে মটর সাইকেল নিয়ে যাবার চেষ্টা চালায় চোরেরা। ফলে এই এলাকার বাসিন্দাদের এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com