বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রামকৃষ্ণ মিশনে শেড নির্মান কাজের উদ্বোধন করেছেন-আলহাজ্ব জি কে গউছ

  • আপডেট টাইম শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের রামকৃষ্ণ মিশনে শেড নির্মান কাজের উদ্বোধন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। বৃহস্পতিবার সকালে মেয়র ওই শেডের ভিত্তিপ্রনস্তর স্থাপন করেন। সনাতন ধর্মাবলম্বীদের জন্য হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিবছর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এ মিশনে জাকজমকভাবে কুমারী পূজা পালিত হয়। কুমারী পুজা অনুষ্ঠানের জন্য হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন সারাদেশে ব্যাপকভাবে পরিচিত। ওই পূজা অনুষ্ঠানের দিন সারাদেশ এমনকি দেশের বাইরে থেকেই ভক্তবৃন্দ পুজা মন্ডপে আসেন। কুমারী পুজা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের সময় ভক্তবৃন্দের সুবিধার জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ পৌরসভার নিজস্ব অর্থায়নে শেড নির্মান ও ড্রেন সংস্কারের উদ্যোগ নেন। শেড নির্মান কাজ উদ্বোধনের সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন ামকৃষ্ণ মিশনের মহারাজ শীবাত্মানন্দজী, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, এডভোকেট নলীনিকান্ত রায় ও মিশনের কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ পৌরসভা সুত্র জানিয়েছে এ শেড নির্মান ও ড্রেন সংস্কারে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে ব্যয় হবে সাড়ে ৪ লাখ টাকা যা দ্রুততম সময়ের মাঝে বাস্তবায়িত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com