বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ঘরে ঘরে গ্যাসের দাবীতে ৩০ আগষ্ট অনশন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪
  • ৬০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে ৩০ আগস্ট প্রতিকী অনশন কর্মসূচি পালনের লক্ষ্যে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গত বুধবার আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজার রূপালী ব্যাংকের সামনে এলাকার বিশিষ্ট মুরব্বি শাহনুর আলমের সভাপতিত্বে ও সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা শিহাব আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, বিশিষ্ট আইনজীবি ও সমাজ সেবক দেওয়ান মিনহাজ গাজী, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পিয়ারা, সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা হাজী আতাউর রহমান, ডাঃ আজিজুর রহমান, মাওলানা মুস্তফা আহমদ, সাংবাদিক এম এ আহমদ আজাদ, পল্লীবিদুৎ পরিচালক শফিউল আলম হেলাল, উপজেলা জাপা নেতা মুরাদ আহমেদ, সচেতন নাগরিক সমাজের নেতা আব্দুল মুকিত, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) হবিগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা শফিকুল ইসলাম সেলিম, সৈয়দ আনহার আলী, সাবেক কৃতি ফুটবলার দিলবার আহমদ প্রমূখ। সভায় আগামী ৩০শে আগষ্ট ঢাকা-সিলেট মহা-সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে বিকাল ৩টায় প্রতিকী অনশনের সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনা সভা চলাকালে ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রাম থেকে শতাধিক লোক মিছিল সহকারে আলোচনায় যোগদান করে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com