বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিলেটে ভ্রমনে এসে মুগ্ধ গ্রিক আইনজীবী প্রেমে পড়েন শীতল প্রকৃতির লীলাভূমিতে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেট। চায়ের সঙ্গে এভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সিলেট অঞ্চলের নাম। সিলেট বিভাগে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, প্রকৃতি কন্যা হিসাবে পরিচিত জাফলং। যার খ্যাতি রয়েছে দেশ বিদেশে। নয়নাভিরাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। তেমনই একজন গ্রিসের মানবাধিকার ও অভিবাসন বিশেষজ্ঞ আইনজীবী ভাসিলিস কেরাসিওটি। এই আইনজীবী গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সকল আইনি কার্যক্রম ও বাংলাদেশি অভিবাসীদের সব সময় আইনী সহায়তা দেন। তিনি বাংলাদেশ ভ্রমণে এসে প্রেমে পড়েন সিলেটের। তিনি সিলেটের জাফলং, শ্রীমঙ্গল ও হবিগঞ্জের নবীগঞ্জের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমন করে মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে।
গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না ও গ্রিসস্থ বাংলাদেশ কমিউনিটি নেতা জসিম উদ্দিনের আমন্ত্রণে গত শুক্রবার সিলেটে ভ্রমণে আসেন এই গ্রিক পর্যটক। তাকে সিলেট ওসমানী বিমান বন্দর থেকে স্বাগত জানান, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, কমিউনিটি নেতা জসিম উদ্দিন, সাংবাদিক এম এ মুহিত, সাংবাদিক ছনি চৌধুরী, মোহাম্মদ শিহাব। প্রথম দিনেই ভাসিলিস ঘুরে দেখেন সিলেটে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতিকন্যা জাফলং। যা এক অপার সৌন্দর্যের আধার। সিলেটের নৈসর্গিক প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে এই বিদেশী নাগরিককে। তিনি সারা দিন আনন্দে উপভোগ করেন সিলেটের সৌন্দর্যকে। এসময় তিনি বাংলা ভাষায় বলেন- ‘আমি ভালবাসি বাংলাদেশ, আমি ভালবাসি সিলেট’।
জাফলং প্রবেশকালেই স্বাগত জানায় জাফলং ট্যুরিস্ট পুলিশ। জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি শেখ রতন সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে ঘুরে দেখান জাফলং। গত রোববার সারাদিন এই পর্যটক ঘুরে দেখেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা। নবীগঞ্জে প্রবেশকালে পানিউমদায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি চা বাগান ঘুরে দেখেন। এদিকে সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ শ্রীমঙ্গলের সাত রঙের চা। বিস্ময়কর ও আকর্ষণীয় এ চায়ের খ্যাতি দেশের গুন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটে তথ্য দেখে তিনি সাত রঙের চা পানের আগ্রহ জানান। পরে বিখ্যাত এ চায়ের স্বাদ নিতে ছুটে যান শ্রীমঙ্গল উপজেলার আদী নীলকণ্ঠ চা কেবিনে। সেখানের চা বাগান, বিভিন্ন রিসোর্টসহ বিভিন্ন পর্যটনীয় স্থান ঘুরে দেখে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে সিলেটে আমন্ত্রণ জানানোর জন্য।
রবর্তীতে এই গ্রিক পর্যটক বাংলাদেশে আসলে প্রথমেই সিলেটে আসবেন এবং তার পরিচিতজনদের সিলেট ভ্রমণের পরামর্শ দিবেন বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com