শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ জেলা পরিষদের গাছ কাটার দরপত্র বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত

  • আপডেট টাইম রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জেলা পরিষদ সহ শহরের বিভিন্ন জায়গার মোট ৭৭টি গাছ কাটার দরপত্র বাতিলের দাবিতে গতকাল ২ ডিসেম্বর (শনিবার) জেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে শহরের বিভিন্ন বিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
এসময় বক্তারা বলেন, এই গাছগুলো অনেক বছর ধরে শহরের সৌন্দর্য ও আবহাওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। হাজারো পাখির বাসস্থান এই গাছগুলি। যেখানে সারা শহরে গাছপালার সংকট এবং মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে, সেখানে এতোগুলি গাছ আবহাওয়া এর জন্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পায়তারা করছে।
বৃন্দাবন কলেজের এক শিক্ষার্থী বলেন, শহরের অবশিষ্ট যে গাছপালা রয়েছে তারমধ্যে এই ৭৭টি গাছেই অধিকাংশ পাখির বসবাস। তাছাড়া গাছগুলি খুব সুশৃঙ্খল ভাবে লাগানো। এগুলো কাটলে তাই সরাসরি পরিবেশ দুষণ করার সামিল। তাই বক্তারা জেলা পরিষদকে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com