সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার আদলে নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে-ড. শাহ্ নেওয়াজ

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৪টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি ভালবাসা সৃষ্টির লক্ষ্যে “সেরা বাংলাবিদ” প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহাদত হোসেন সাদত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বন্ধু মঙ্গল রায় এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন তাহমুদা বেগম সানু। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধানগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ বলেন, বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। বর্তমান বিশ্ব কৃত্মিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। তাই আমাদের সন্তানদেরকেও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তিসহ সৃজনশীল মানুষ হিসেবে প্রস্তুত করে তোলতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়ে এরকম আয়োজনের ভূয়সী প্রসংশা করে। তিনি বলেন এ রকম আয়োজন শিশুদের বাংলা ভাষার প্রতি আরও বেশী যত্নশীল ও নিজের সক্ষমতার উপর আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেব। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদরে হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com