বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী গ্রহণ শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী গ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার জুম প্ল্যাটফর্মে সাক্ষ্য গ্রহণ করা হয়। ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এর প্রেক্ষিতে ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা এর বিজ্ঞপ্তি নং- ৪৯০, তারিখ: ২০/০৮/২০২৩ এ বর্ণিত প্র্যাকটিস নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে সাক্ষ্যগ্রহণ করা হয়। ২০১৭ সালে দায়েরকৃত জি.আর. ৮৭/১৭ (নবীঃ) মামলার মানিত ১৪ জন সাক্ষীর মধ্যে চড-১৪ হিসাবে ডাঃ মোঃ নাহিদ সিকদার অনলাইনে সাক্ষ্য প্রদান করেন। আসামীপক্ষে শুনানীতে অংশ নেয় বিজ্ঞ কৌশুলী মোঃ মাজমুর রহমান। রাষ্ট্রপক্ষে সংযুক্ত হন এ্যাডভোকেট ক্ষিতিশ চন্দ্র গোপ। সাক্ষ্য গ্রহণ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ। সাক্ষ্যগ্রহণকালে আদালত প্রান্তে সমন্বয় করেন কম্পিউটার অপারেটর মোঃ জিয়াউল হক এবং দূরবর্তী প্রান্তে মোঃ রনি মিয়া প্রযুক্তিগত সহায়তা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com