বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌর মেয়র ছাবির চৌধুরীর সাথে ইংল্যান্ড টাওয়ার হেমলেটের মেয়র লুৎফুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইংল্যান্ডের টাওয়ার হেমলেটর মেয়র লুৎফুর রহমান। গতকাল লন্ডনের টাওয়ার হেমলেট মেয়রের কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন- স্পিকার জাহেদ চৌধুরী, ডিপুটি স্পিকার সাইফুদ্দিন খালেদ, কাউন্সিলর কবির আহমেদ, হেড অফ পলিসি আলিবর চৌধুরী, মেয়র প্রেস-এডভাইজার মোহাম্মদ জুবায়ের, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নেহার মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, রিলিজিয়াস সেক্রেটারি নজরুল ইসলাম, ডাইরেক্টর আব্দুল অদুদ দীপক, জেএসসির সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, সোনারগাও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বাবুল চৌধুরীসহ প্রমুখ। ডেপুটি স্পিকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে মেয়র সম্মাননা ক্রেস্ট এবং একটি কলম প্রদান করেন। উক্ত সাক্ষাৎ এর সময় উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com