বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অজ্ঞাত যুবকের লাশ ফেলে পলায়ন ॥ কর্তৃপক্ষ বিপাকে

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অজ্ঞাত যুবকের লাশ নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। এক দিকে হাসপাতাল ও অন্যদিকে পুলিশ দিনভর তদন্ত করেও রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে লাশের পরিচয় মিলেনি। তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে, অলিপুর আরএফএল কোম্পানীর এ্যাম্বুলেন্স ওই যুবককে বারান্দায় রেখে যায়। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ বলছে, তাকে হত্যা করে এখানে রাখা হয়েছে। আবার কেউ বলছে সড়ক দূর্ঘটনা। পুলিশ বলছে, তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রাণ আরএফএল কোম্পানীর এ্যাম্বুলেন্স ২০ বছর বয়সী যুবককে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার মৃত ঘোষণা করলে লাশটি বারান্দায় রেখে তারা চলে যায়।
বিষয়টি সদর থানাকে অবগত করলে এসআই হেমায়েত আলী সুরতহাল করে। কিন্তু তার কোনো পরিচয় পাননি তিনি। পরে শায়েস্তাগঞ্জ থানায় মেসেজ দেয়া হয়। ওসি মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশ ছুটে আসে। এ বিষয়ে তিনি জানান, লাশটি দেখেছি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com