বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীকে গ্রেটার লন্ডন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যে সফররত নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে ‘গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’ কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে বিপুল সংখ্যাক নবীগঞ্জবাসী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রথমে মেয়র ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়।
সংগঠনের সভাপতি নেহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং এনায়েত খান ও তুহিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুখলেসুর রহমান চৌধুরী, বাংলাদেশ রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার আহমেদ হোসেন, জেএসসির সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার মাহমুদুল হক ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসির চৌধুরী। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং বিভিন্ন চ্যারটি প্রজেক্ট সম্বন্ধে তুলে ধরেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন, হিফজুর রহমান চৌধুরী, আব্দুল করিম, প্রভাষক আব্দুল হাই, শাহীন চৌধুরী, ইসলাম উদ্দিন, ওসি মিয়া, পাঠান হাদিস মিয়া, মাওলানা মশাইদ আলী, সুলিসিটার বদরুল আলম চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে পৌরসভার বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন- তালিব উদ্দিন আহমেদ, ফুল মিয়া, শাহ শালিক মিয়া, শেখ খামাল আব্দুল ধুরী, জহিরুল রহমান মতি, তোহা চৌধুরীজিবলু রহমান, মোস্তাকিন মিন্টু, আব্দুল কাহার, আজমল হুসেন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com