বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এস কে ঘোষ ও আরিফের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দি জাপানের হসপিটালের অপচিকিৎসা নারী মৃত্যুর মামলায় চিকিৎসক এস কে ঘোষসহ ৪ জনের জামিন ও রিমাণ্ড না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে জামিন আবেদন করেন তাদের আইনজীবী। সেই সাথে সদর থানার এসআই আজাদ আহমেদ তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমাণ্ড আবেদন করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত তাদের রিমাণ্ড ও জামিন না মঞ্জুর করেন। পরে পুনরায় তাদেরকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, শহরের কোর্ট স্টেশন এলাকার দি জাপান বাংলাদেশ হাসপাতালে সম্প্রতি টিউমার অপসারণের সময় রহিমা আক্তার নামে এক নারীর খাদ্যনালি, জরায়ু ও কিডনি কেটে ফেলার অভিযোগ ওঠে গাইনি চিকিৎসক ডা. এস কে ঘোষের বিরুদ্ধে। পরে ওই নারী মারা যান।
পরে ওই নারীর চাচাতো ভাই রহমত আলী বাদি হয়ে গাইনি চিকিৎসক ডা. এস কে ঘোষ, হাসপাতালটির পরিচালক এ কে আরিফুল ইসলাম, জনি আহমেদ ও তাবির হোসাইনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করার নির্দেশ দেন।
পরবর্তীতে ডা. এস কে ঘোষ উচ্চ আদালতে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে শাহবাগ থানায় হস্তান্তর করেন। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com