বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১ ॥ ৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৫ জন। নিহত যুবক বাহুবল উপজেলার নোয়াঁগাও গ্রামের আইয়ূব আলীর পুত্র। এ ঘটনায় সিএনজি চালক মুহিত মিয়া (৩৫) কে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে মিরপুর বাজারে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের রামপুর টিলাবাড়ি গ্রামের মুহিত মিয়া (৩৫) তার সিএনজি অটো রিক্সায় যাত্রী নিয়ে বাহুবলে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিকে চাপা দিয়ে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নিচে পড়ে।
এসময় সিএনজি চালক মুহিত মিয়া, শাহ আলমসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে সিএনজি চালক মুহিত মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং শাহ আলম হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে ট্রাক ও সিএনজি থানায় নিয়ে গেছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূইয়া জানান, দুটি গাড়ি আমাদের হেফাজতে রয়েছে, গুরুতর আহত সিএনজি চালককে সিলেট পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com