বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর তফসীল প্রত্যাখ্যান করে হবিগঞ্জ শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় শহরের শায়েস্তানগর পইল রোড পয়েন্ট, বিএনপির কার্যালয় এলাকা এবং গাজা গার্ডেন সিটির সামনের রাস্তায় সৃষ্ট ঘটনা কে কেন্দ্র জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই হিমায়েত হোসেন খান বাদী হয়ে গত ১৬ নভেম্বর এই মামলা টি দায়ের করেন। মামলার আসামীদের মধ্যে উল্লেখ যোগ্যরা হচ্ছেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, সদস্য আব্বাস উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, পৌর কাউন্সিলর সালাউদ্দিন টিটু, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুবদল নেতা এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, জেলা ছাত্রদল নেতা আব্দুল আহাদ তোষার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com