বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ। গতকাল রবিবার (১৯ নভেম্বর) গোপন সংবাদ ভিত্তিতে রাতে ইনাতগঞ্জে পৃথক পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্ত আসামি ও ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হল- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত মো: মোতালিব মিয়ার পুত্র তপন মিয়া (৩২), কে জিআর ২১১/১৭ মামলায় ০৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওয়ারেন্টভুক্ত জিআর ১৪৬/২৩ ও সিআর ১০০/২৩ মামলার পলাতক আসামিরা হল- ইনাতগঞ্জ ইউনিয়নের শ্যামলী (পশ্চিমপাড়া) গ্রামের বশির মিয়ার পুত্র জাহান মিয়া (২৮), ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র মো: হাবিবুর রহমান (৫০)।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর দিকনির্দেশনায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com