বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

ধুলিয়াখাল-মিরপুর সড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতা ॥ আটক ১

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হরতালের সমর্থনে ধুলিয়াখাল-মিরপুর সড়কে নোয়াবাদ এলাকায় টায়ারে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে মাহবুবুর রহমান সাহিন নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৮টায় ছাত্রদল নেতা তুর্জয় ও এমরানের নেতৃত্বে টায়ারে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করে। এ ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দেয়। এদিকে, রাত ৯টায় লস্করপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান সাহিনকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার এসআই রুবেল আহমেদ। জানা যায়, সন্ধ্যায় সাড়ে ৭টায় মিরপুর-ধুলিয়াখাল সড়কের লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ এলাকায় ট্রায়ারে আগুন ধরিয়ে নাশকতা করে ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিষয়টি জানতে পেরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রুবেল-এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা পালিয়ে যায়। পরে রাত ৯টায় স্থানীয় কটিয়াদি বাজার থেকে ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান সাহিনকে আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com