বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মির্জাপুর গ্রামে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ৮ টায়। গুরুতর আহতাবস্থায় শামীম (২০), আব্বাস (২৬), শহীদ আলী (৩৫), আব্দুল মজিদ (৪০) ও সামসুল হক (২৬) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংখাজনক অবস্থায় টেটাবিদ্ধ মালেক মিয়া (৩০), লেবু মিয়া (২৬), আরশেদ আলী (৩৬), সামসু মিয়া(৩৫) ও ছায়েদ আলী (৩৩) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সূত্র জানায়, ওই গ্রামের হুগুল হাজী ও সাবেক মেম্বার কালন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা ও ফিসারী দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও ওই দুই পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গতকাল সকালে ওই গ্রামের মালেক মিয়া ও আব্দুল্লা মিয়ার মধ্যে ফিসারী দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা ও ফিকল নিয়ে সংঘর্ষে জড়ালে ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উল্লেখিতরা আহত হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতংক বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষে লিপ্ত হতে পারে ওই এলাকার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com