বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আওয়ামীলীগ সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরণের সমম্বয়ক টিমের সদস্য মনোনীত হয়েছেন হবিগঞ্জের আমিনুল ইসলাম জুয়েল

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরনের বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পাঁচবারের সফল সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে প্রধান সমম্বয়ক করে টিম গঠন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সমন্বয়ক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম জুয়েল বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
আমিনুল ইসলাম জুয়েল বলেন- জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করবো ইনশাল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন- হবিগঞ্জের সকল সংসদ সদস্য প্রার্থীদের সব ধরনের সহযোগীতা দেবো। আজ ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জসহ সিলেট বিভাগের প্রার্থীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com