শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জে আত্মকর্মসংস্থানের টাকা বিতরণে স্বজনপ্রীতি ॥ দু’দলের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ৬১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আত্মকর্মসংস্থানের টাকা বিতরণকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ইউপি সদস্য কর্তৃক টাকা বিতরণে স্বজনপ্রীতির অভিযোগে গতকাল সকালে দু’দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের ইউপি সদস্য সুশাংক দাশ কর্তৃক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে আত্মকর্মসংস্থানের টাকা বিতরণে স্বজন প্রীতির অভিযোগে এলাকার সমিরন দাশ ও কিছু লোকজনের সাথে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গ্রামে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতরা হল, উৎফল দাশ (৪০) , মোহন দাশ (৫০), সুজিত দাশ (৪৫), রূপায়ন দাশ (৩৫), সমতা রানী দাশ (৩৫), ইন্দ্রজিত দাশ (৪৮), দিপক দাশ (৩৫), তপন দাশ (৩৮)। এদের মধ্যে ৩জনকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com