বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নির্বাচনী তফসিলকে প্রত্যাখান করে শেখ সুজাতের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখান করে অবরোধের সমর্থনে নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ শহরে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়ার নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিক টাওয়ারের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় যুবদল নেতা অলিউর রহমান অলির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে অবৈধ আখ্যা দিয়ে প্রত্যাখান করেন এবং তফসিল বাতিল করে তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়ার দাবী জানান। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার আব্দুল আলীম ইয়াছিনি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বাছিতুর রহমান রুহেল, নিতেশ দাশ, ওয়াছির মিয়া, যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আবুল কালাম মিঠু, শেখ শিপন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সায়েদ আহমদ, আল আমিন তালুকদার, এবাদুর চৌধুরী, রাজন আহমেদ রাজ, শামীম আহমেদ, মামুন আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহাগ চৌধুরী, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হোসাইন তালুকদার, ছাত্রদল নেতা শাহজাহান আহমেদ, মজিদ মিয়া, নাদিম আহমেদ, আহবাব আহমেদ সানি, জাবেদ আহমেদ, মুর্শেদ আহমেদ, রাজিব আহমেদ, রশিদ মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com