রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টার দিকে বানিয়াচং উপজেলার বানিয়াচং আইডিয়েল কলেজ হলরুমে মাদক, সন্ত্রাস, গুজব, নাশকতা, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বানিয়াচং আইডিয়েল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হুসেনের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপন।
নারী সমাবেশে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ডেঙ্গু প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, তথ্য অধিকার আইন ২০০৯ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। এছাড়াও নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
এর আগে সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার এবং পবিত্র গীতা পাঠ করেন ইতি রাণী গোপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com