বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদের নেতৃত্বে চতুর্থ ধাপের সর্বাত্মক অবরোধ পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচী সফল করতে গতকাল সোমবার ২য় দিনে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত অবরোধ পালন করতে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয় যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, যুবদল নেতা মাহবুব আবেদীন মোহন, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, সাবের মিয়া, মোঃ আলাল মিয়া, যুবদল নেতা সেলু আহমেদ, আংগুর মিয়া, জুয়েল মিয়া, তায়েফ আহমদ, সজল মিয়া, সানি আহমদ, আব্দুর রহমান, তাইফুর রহমান, এনামুল হক, মুস্তাকিম আহমদ, তোফাজ্জল হোসেন, সাগর মিয়া প্রমুখ। এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত পদত্যাকারী সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com