সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে শিক্ষকের বাড়ীতে ডাকাতি ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা গৃহকর্তা ও স্ত্রী সন্তানদের বেঁধে রেখে স্বর্ণালংকার সহ ৫লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতরা গুলি করে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে এই লুটপাট চালায় বলে জানান পরিবারের লোকজন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার আব্দানারায়ন গ্রামের প্রাক্তণ অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান আখঞ্জির বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
ডাকাতির খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে জাপার কেন্দ্রিয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাহুবল-নবীগঞ্জ নির্বাচনী এলাকার এমপি এম এ মুনিম চৌধুরী এমপি, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান সফিক, সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, জাপা নেতা আব্দুল জব্বার, বাহুবল মডেল থানার ওসি মোকতাদির হোসেন সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com