বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় স্বামীর ৪ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে যৌতুকের মামলায় স্বামীকে ৩ বছরের কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া।
পেশকার মোঃ ফজলু মিয়া জানান, ২০২০ সালে আজমিরীগঞ্জ উপজেলা সদরের আজিমনগরের রুমা আক্তারের নিকট একই গ্রামের তার স্বামী ফরাস উদ্দিন ২ লাখ টাকা যৌতুক দাবিতে মারপিট করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় রুমা বাদি হয়ে আদালতে মামলা করলে স্বাক্ষি প্রমাণ শেষে গত ৮ নভেম্বর এ দণ্ডাদেশ দেন। রায় প্রদানকালে আসামি উপস্থিত ছিলো। পরে তাকে সাজা পরোয়ানা বলে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com