মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বাস চাপায় এক সিএনজি যাত্রী নিহত

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় জগলু মিয়া (৪০) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগলু মিয়া (৪০) বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়- শনিবার বিকেলে সিএনজি অটোরিকশা যোগে জগলু মিয়াসহ ৩ জন যাত্রী উপজেলার পানিউমদা বাজার থেকে আউশকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসার সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেট থেকে ঢাকাগামী রিয়েল কোচ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে মারাত্মকভাবে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি যাত্রী চালকসহ ৪জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি অটোরিকশার যাত্রী জগলু মিয়া মারা যান। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- নিহতের মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে অপর আহতদের চিকিৎসা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com