শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক সরফরাজ চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতার এর প্রতিবাদে এবং পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা বোমা বিস্ফোরণ মামলা ও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, বিএনপি নেতা সাহিদ তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়াসহ ১৫ নেতাকর্মীর উপর মিথ্যা মামলার দায়ের এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে ডাকবাংলো প্রাঙ্গনের সামনে এক পথসভায় মিলিত হন। পথসভায় বক্তব্য রাখেন, মুজিবুর রহমান সেফু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুর করিম মজিদ, বিএনপির নেতা, সাহিদ আহমদ তালুকদার, নূরুল গনি সোহেল, সোহেল আহমদ চৌধুরী রিপন, চুনু মিয়া (মেম্বার), হারুনুর রশিদ, মতিউর রহমান জামাল, আব্দুল বাছিত রাসেল, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, আল-আমিন আহমদ, রাহয়ানুল বারী, সদস্য মনিরুল চৌধুরী, জাকির চৌধুরী, সামাদুল হক, আঃ রকিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, মুহিত মিয়া কবির মিয়া প্রমুখ। এ সময় বক্তরা বলেন, আমরা গত বুধবারের কেন্দ্রীয় বিএনপির অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে ঢাকা-সিলেট মহাসড়ককে পালন করার সময় সকালে পুলিশ আমাদের বাধা প্রদান করে আমাদের ব্যানার ও ২টি মোটর সাইকেল নিয়ে যায়। এ সময় আমাদের উপজেলা বিএনপি আহবায়ক সরফরাজ চৌধুরীকে আটক করে। ওইদিন রাতের আধারে কে বা কারা বোমা বিস্ফোরণ করেছে কিন্তু পুলিশ আমাদের ১৫ নেতাকর্মীদের উপর একটি বিস্ফোরক মামলা দায়ের করেছে যা অত্যন্ত দুঃখজনক। নেতারা ওই মিথ্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাদের নেতাকর্মীর উপর মিথ্যা মামলা প্রত্যহারে দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com