শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি হবিগঞ্জে একটি কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন ও উদ্বোধন করেছেন

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) জাপান দূতাবাসের সহায়তায় ও গ্রাস-রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি) এর অধীনে হবিগঞ্জে একটি কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ৯ নভেম্বর, ২০২৩ তারিখে হবিগঞ্জে কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন ও উদ্বোধন করেন। ইওয়ামা কিমিনোরি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন সুবিধাভোগীদের সাথে কথা বলেন। তিনি সিআইএস-এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের তৃণমূল সম্প্রদায়ের জন্য সমর্থন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূতের সফরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর উপস্থিত ছিলেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে হবিগঞ্জের মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার জন্য সিআইএ কে আহ্বান জানান এবং সিআইএস-এর সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, বাংলাদেশে জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব ইওয়াসাকি দাইচি, জাপান দূতাবাসের উপদেষ্টা, তিতাস ডোফো, এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) সিনিয়র উপদেষ্ঠা নোবুতাকা মিয়াহারা, এ-প্যাড জাপান থেকে মিস রেইনা ইনো, এ-প্যাড শ্রীলঙ্কা থেকে মিস রোশেল স্কারেনগুইভেল, এ-প্যাড ইন্দোনেশিয়া থেকে সুমাইদি, এ-প্যাড ফিলিপিন থেকে মিস ক্যাথলিন ব্যারিয়েন্টোস-বায়েজ, এ-প্যাড কোরিয়া থেকে জংওয়ান সুং, সিআইএস এর নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, ডিসিএইচ এর ডিরেক্টর ডাঃ ওমর শরীফ ইবনে হাসান, সাদিয়া সামাদ মৌ, ডাঃ মোঃ ফুয়াদুল ইসলাম।
এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও, বেসরকারী সেক্টর, সুশীল সমাজ এবং সিআইএস ও ডিসিএইচ ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com