বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট সীমান্তে গাজাঁসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে গাঁজা, এক বোতল ভারতীয় মদ ও ৪ বোতল ভারতীয় বিয়ারক্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চিমটিবিল বিওপি। গ্রেপ্তারকৃতরা হলন- উপজেলার ইনাতাবাদ এলাকার মৃত রমজান আলীর পুত্র তাইজুল ইসলাম (৬০), কালিশিরি এলাকার জাকির হোসেনের পুত্র মোঃ মানিক মিয়া (২৮)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার ৯ নভেম্বর দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবির চুনারুঘাট সীমান্তের চিমটিবিল বিওপির হাবিলদার জাহাঙ্গীর আলম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় দায়ের পর চুনারুঘাট থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর দিবাগত রাতে ভারত থেকে অবৈধ পথে চোরাকারবারিরা ভারতীয় মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদ পেয়ে চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত মেইন পিলার ১৯৭৫/ ২৩ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে চাকলা পুঞ্জি লেবু বাড়ি এলাকায় বিজিবির চিমটবিল বিওপির একদল জোয়ান অভিযান চালিয়ে তাদেরকে মাদক সহ গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, মাদক সহ বিজিবির মামলায় ওই দুই কারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, নিয়মিত অভিযানে মাদকসহ কারবারি আটক করছি এবং মামলা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com