মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কোমলমতি শিক্ষার্থীদের দুঃখ দূর করেছে আওয়ামী লীগ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি সরকারের আমলে পুরোনো ও ছেড়া পাঠ্যবই হাতে নিয়ে কেঁদে বাড়ি ফিরত শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সেই দুঃখ দূর করেছে।
এখন সারাবছর শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। ফলে উৎসবমুখর পরিবেশে ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে; তাঁরা সুশিক্ষিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ট হচ্ছে। শুধু তাই নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অধিকার নিশ্চিত করেছেন এবং অধিকার কিভাবে আদায় করতে হয় তা জনগণকে শিখিয়েছেন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বুধবার দুপুরে দারুছুন্নাৎ কামিল মাদরাসায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, সকল ক্ষেত্রে অগ্রগতির ধারা অব্যাহত রাখাতে আগামীতেও বঙ্গবন্ধু কন্যাকে প্রয়োজন। এক্ষেত্রে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে হবে। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এমপি আবু জাহির এ ভবনটি নির্মাণ করিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রণাবেণ (টিআর) এর চেক ও অস্বচ্ছল নারী-পুরুষদের মাঝে অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরে জেলা আইন-শৃংখলা কমিটির সভায় যোগ দেন।
এ সময় তিনি বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য মোকাবিলাসহ সবধরণের অপরাধ দমনে আইন-শৃংখলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে এমপি আবু জাহির হবিগঞ্জ শহরের দুই নম্বর পুল এলাকায় সর্দার মশরফ আলী সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com