বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন-স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ৪র্থ তলা একাডেমী ভবনের উদ্বোধন উপলক্ষে চমকপুর গ্রামবাসীর তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার। এ জন্য তিনি সারাজীবন লড়াই-সংগ্রাম করেছেন। কিন্তু জীবদ্দশায় অল্প সময়ের কারণে পারেননি অনেক কিছু করতে। এক সময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না। তিনি আরো বলেন-স্বাধীনতার পর আমি এমপি নির্বাচিত হয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করেছি। আমি সকলের সহযোতিায় এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান আরফান আলী। উল্লেখ্য স্কুলটি ২ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বানিয়াচং।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com