মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সার্বজনিন পেনশন স্কিম বিধিমালা -২০২৩ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, পজীপ কর্মকর্তা কে এম এ শাহেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, থানা পুলিশের প্রতিনিধি উপ পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস প্রমুখ।
কর্মশালায় আলোচকবৃন্দরা বলেন- সার্বজনিন পেনশন স্কিম বিধিমালা সরকারের আধুনিক ও কল্যাণকারী রাষ্ট্র বিনির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বলিষ্ঠ ভুমিকা পালন করবে। এ পেনশন স্কিম বিধিমালা -২০২৩ এর সুফল পাবে দেশের সকল পর্যায়ের সাধারণ মানুষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com