মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বাসা দখলের অভিযোগে মালিকের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বহিরাগতের বিরুদ্ধে অবৈধভাবে বাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাসা মালিকের পরিবার। গতকাল শনিবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলন করেন ফরিদ ভিলা মালিক ফরিদ মিয়া চৌধুরীর ছেলে মোঃ মনসুর চৌধুরী। লিখিত বক্তব্যে সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের লন্ডনী ফরিদ মিয়া চৌধুরীর একটি বাসা ও দোকান ভাড়া নিতে মাসুক মিয়া চৌধুরী। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তার ভাতিজা মনসুর চৌধুরীর তাদের ভাড়া তুলে দিতেন। এখন পর্যন্ত ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করেন মালিকের বড় ছেলে মনসুর চৌধুরী। হঠাৎ করে মনসুর চৌধুরীর চাচা মাসুক মিয়া চৌধুরী মারা যান। তার মুত্যুর কিছুদিন পর বহিরাগত আলাউদ্দিন ও তার ছেলে নিজেদেরকে বাসার মালিক বলে দাবী করে। এ নিয়ে মনসুর ও আলাউদ্দিন মিয়া পৃথক ভাবে থানায় জিডি ও অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বড় ছেলে মনসুর চৌধুরী জানান, আমার বাসার ভাড়াটিয়া এবং আমাকে প্রাণে হত্যার হুমকি দেন আলাউদ্দিন এবং তার ছেলে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় হয়রানী মুলক মামলা দায়ের করেছে। এছাড়াও ভয় ভীতি সৃষ্টি করার জন্য বাসায় পুলিশ প্রেরণ করে ভয় দেখিয়ে হুমকী প্রদর্শন করে যাচ্ছে। আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ভুগছি। আমি প্রসাশনের কাছে এমন প্রতারক ও লাঠিয়াল পর সম্পদ লোভী মানুষদের সুষ্ট বিচারের দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com