মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পৌর এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেছেন মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে পৌর এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সন্ধ্যার পর মেয়র পূজা মন্ডপগুলোতে ঘুরে ঘুরে দেখেন। প্রতিটি মন্ডপে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। পূজা উৎসবের সার্বিক দিক তিনি খোঁজ খবর নেন। মেয়র বলেন,‘আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল শারদীয় দুর্গা পূজা উৎসব যেন শান্তিপূর্ন ও উৎসব মুখর হয়।’ তিনি বলেন,‘উৎসবের পরিবেশ খুবই সৌহার্দপূর্ন রয়েছে। সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে পূজা উদযাপন করছেন।’ মেয়র বলেন,‘প্রতিমা বিসর্জনসহ পূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পৌরসভার টিম মাঠে থাকবে।’ পূজা মন্ডপগুলো পরিদর্শনের সময় পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও মেয়র আতাউর রহমান সেলিম শহরের রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত কুমারী পূজায় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com