বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমএসপি ফয়সাল চৌধুরীর ম্যানচেস্টার সহকারী হাই কমিশনের অফিস সফর

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ স্কটল্যান্ডে বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম সাংসদ ফয়সাল চৌধুরী এমবিই গত ১৮ অক্টোবর বাংলাদেশ সহকারী হাই কমিশন ম্যানচেষ্টার পরিদর্শন করেন এবং সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান এর সাথে চ্যান্সারী প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাত করেন। ফয়সাল চৌধুরী এমবিই স্কটিশ সংসদে বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম এবং একমাত্র সংসদ সদস্য। তিনি স্কটল্যান্ডে মূল ধারার কমিউনিটি এবং বাংলাদেশীদের মাঝে জনপ্রিয় এক মূখ এবং বাংলাদেশী কমিউনিটির যে কোন প্রয়োজনে তিনি সব সময় পাশে থাকেন। সহকারী হাই-কমিশনারের সাথে সাক্ষাতে এবং মিশন পরিদর্শনকালে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে, উভয়েই বাংলাদেশ, বাংলাদেশী কমিউনিটি এবং স্কটল্যান্ডের সাথে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীতকরণে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির তরুণ, উদ্যমী ও উচ্চশিক্ষিত বৃটিশ সদস্যদের জনসেবা, স্বেচ্ছাসেবা ও মূল ধারার রাজনৈতিক কার্যক্রমে অধিকহারে সম্পৃক্ত হবার আহ্বান জানান। তিনি সহকারী হাই কমিশনের যেকোন প্রয়োজনে তার সমর্থন পূর্ব্যাক্ত করেন। সহকারী হাই-কমিশনার কাজী জিয়াউল হাসান এমএসপি ফয়সাল চৌধুরীকে মিশন সফরের জন্য ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন যে, ফয়সাল চৌধুরী স্কটল্যান্ডে বাংলাদেশের একটি নক্ষত্রের নাম। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, মূলধারার বৃটিশ সমাজে ফয়সাল চৌধুরীর অবদান বৃটিশ বাংলাদেশী তরুণদের আরো বেশী সম্পৃক্ত হতে অনুপ্রানিত করবে। উভয়ে যৌথভাবে যুব কংগ্রেস, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি আয়োজনে তাদের সংকল্প পূণর্ব্যাক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com