শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

আজমিরীগঞ্জ পৌরসভার দু’পক্ষের বিরোধ নিস্পত্তি করলেন এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌরসভার আজমিরীগঞ্জ হাটি ও নগর গ্রামের দু’পক্ষের বিরোধ নিস্পতি করে দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। গতকাল আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে উভয় পক্ষ নিয়ে শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমানসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বীয়ান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শালিসে উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে উভয় পক্ষ আর সংঘর্ষে জড়াবেন বলে অঙ্গিকার করেন। উল্লেখ্য সম্প্রতি আজমিরীগঞ্জ হাটি ও নগর গ্রামের মাসুদ মিয়া পক্ষে এক কলেজ ছাত্রের সাথে নগর গ্রামের ফয়সল মিয়ার পক্ষের আরেক কলেজ ছাত্রের কলেজে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে এ নিয়ে উভয় পক্ষের মাঝে কয়েকবার সংঘর্ষ হয়। পরবর্তীতে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান থানার অফিসার ইনচার্জ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন এবং শালিসের উদ্যোগ নেন। এ দিকে গতকাল শালিস বৈঠক শেষ করেই উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান আজমিরীগঞ্জের বিভিন্ন স্থানে পূজা মন্ডপে গণসংযোগ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com