বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ আহত ৫০ জন

  • আপডেট টাইম সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ঘাপলা খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে এক রক্তয়ক্ষী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০জন আহত হয়েছে।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গ্রামে থমথমে উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা য়ায়, ওই গ্রামের হাফিজুর রহমান ও আজিম উল্লাহ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বাউসা বাজারে লিপন মিয়ার দোকানে ঘাপলা খেলা নিয়ে হাফিজুর রহমানের সাথে লিপন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাটিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়। আহদের মধ্যে আয়শা বেগম (৩৫) নওশা মিয়া (২৩) সেবুল মিয়া (২২) হাবিবুর রহমান (১৯) হাসনা বেগম (১৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশিক মিয়া (৫০) শামীম মিয়া (২২) আওয়াল মিয়া (৩০) রাবিদ মিয়া (৫২) ছাদির মিয়া (৩৫) শাহিদ মিয়া (২৫) সাদিদুর রহমান (২৬) জিলু মিয়া (৪০) বজলু মিয়া (১৮) রঙ্গু মিয়া (২০) জসিম উদ্দিন (৩২) রঙ্গিলা মিয়া (৪৫) হেলাল মিয়া (২৭) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক দেয়া হয়েছে। এছাড়া আহত আজিজুল মিয়া (৫০), হুসনা আরা বেগম (৩৫), রাবি বেগম (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com