বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ধানী জমিতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিষ প্রয়োগ করে এক কৃষকের লক্ষাধিক টাকার ফসলের ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে। গতকাল বৃহস্পতিবার সকালে কেউন্দা গ্রামের কৃষক বায়েজিদ জামানের ফসলি জমিতে কয়েক জন দুর্বৃত্ত বিষ প্রয়োগ করতে থাকে। বিষয়টি পাশ্ববর্তী জমির মালিক জাহাঙ্গীর মিয়া দেখতে পেয়ে জমির মালিক বায়জিদ জামানকে জানালে তিনি তার ফসলি জমিতে গিয়ে কয়েক জনকে বিষ প্রয়োগ করতে দেখতে পায়। সেখানে একজনের সাথে জমি মালিকের বাগবিতণ্ডা হয়। এতে ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশ্ববর্তী জমির মালিক জাহাঙ্গীর মিয়া, বিলাল মিয়া ও মিজানুর রহমান সেলিম জানান, বৃহস্পতিবার সকালে তারা দেখতে পান কৃষক বায়েজিদ জামানের ৩টি জমিতে রোপন করা ধান গাছে বিষ প্রয়োগ করেছে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উবাহাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মীর মোঃ সানু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত জমির মালিক বা অন্য কেউ বিষয়টি তাকে জানায়নি। তবে এমন একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান, এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। তবে এমন একটি ঘটনা ঘটেছে বলে জমির মালিক বায়জিদ জামান আমাকে অবহিত করেন। লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com