সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুরা দেশে অরাজকতা করছে-মর্ত্তুজা হাসান

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান অব্যাহত গণসংযোগ করেছেন। গতকাল তিনি বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। তার সরকার আছেই বলেই আজ বাংলাদেশ এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কথা ভাবেন আর তাদের জন্য বিভিন্ন ভাতার পাশাপাশি বীর নিবাস করা হচ্ছে যা অতীতের কোনো সরকার করতে পারেনি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাই আমাদের সবাইকে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুরা এখনো দেশে নানা ধরনের অরাজকতা করছে। এতে দেশের মান ক্ষুন্ন হচ্ছে এবং অনেক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়ে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
এ সময় সাথে ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতাজী মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজি, শিবপাশা ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ মারুজ মিয়া, ২নং বদলপুর ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার দিপালী দাস, কাজল মেম্বার, মোঃ নজরুল ইসলাম সরদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com