বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অঞ্জনা হত্যার বিচার দাবিতে স্মারকলিপি

  • আপডেট টাইম সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে গৃহকর্মী অঞ্জনা নম’র (১৬) হত্যাকান্ডে অভিযুক্তদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ওই স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল মুক্তাদির, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম, বাসদ নেতা চৌধুরী ফয়ছল শোয়েব, সাবেক যুবদল নেতা মনর উদ্দিন, থানা ছাত্রদল আহবায়ক হারুনুর রশীদ হারুন, কলেজ ছাত্রদল আহবায়ক অলিউর রহমান, জাপা আবদুল খালিক, রুহুল আমিন, সাহেব আলী প্রমূখ। গত ১৯ আগষ্ঠ নিহত অঞ্জনার পিতা রাজেন্দ্র নম’র দায়েরকৃত মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী সজলকান্তি দেব ও তার দুই স্ত্রী শিউলি রাণী সরকার, শিউলি দেব ছাড়াও দুইপুত্র অরুপকান্তি দেব প্রিতম ও স্বরুপকান্তি দেব আকাশকে আসামী করা হয়েছে। পুলিশ সজলকে আটক করে পিএম রিপোর্টের দোহাই দিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। জনরোষ থেকে বাঁচাতে সজল দেবকে অপসারণ না করে বদলী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com