শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে টমটম চলাচল সীমিত করায় যানজট ছিল কম ॥ স্বস্তি প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টমটম চলাচল সীমিত করায় বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে যানজট ছিল অনেক কম। হবিগঞ্জ পৌরসভার ঘোষণা অনুযায়ী ওই দিন নাম্বার প্লেইটধারী ১৩শ টমটমের মাঝে অর্ধেক টমটম রাস্তায় চলাচলের অনুমতি পায়। শুধুমাত্র ১ হতে ৬৫০ নাম্বার পর্যন্ত টমটমগুলো চলাচল করে। শুক্রবার ৬৫১ হতে ১৩০০ নাম্বার পর্যন্ত টমটম গুলো শহরে চলাচল করবে। এভাবে চলবে পালাক্রমে। বৃহস্পতিবার টমটম সীমিতকরনের প্রথম দিন যানজট পরিস্থিতির অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেছে। টমটমের সংখ্যা কম হওয়ায় রাস্তা তুলনামুলক ফাঁকা ছিল। সাথে সাথে প্রতিটি টমটমে যাত্রী পরিপূর্ন ছিল। এছাড়াও টমটমগুলো তাদের গন্তব্যে দ্রুততম সময়ে পৌছুতে পেরেছে। ফলে ট্রিপও বেশী দেয়া সম্ভব হয়েছে। টমটম সীমিতকরণের এই পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com