বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে যানজট নিরসনকল্পে অটোরিক্সার জরিপ কাজ শুরু করলেন পৌর মেয়র

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে অটো রিক্সা চলাচল নিয়ন্ত্রনে কর্মসূচী গ্রহন করেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচীর আওতায় অটো রিক্সা মার্কিং কার্যক্রম পরিদর্শন করেন। জানা যায়, পৌর এলাকায় পার্কিং নাম্বার প্লেইটধারী টমটম ১৩শ। কিন্তু অটো রিক্সা শহরে ব্যাপকভাবে চলাচল করলেও এর কোন পরিসংখ্যান নেই। ধারনা করা হচ্ছে এ সমস্ত অটো রিক্সার সংখ্যা টমটমের সংখ্যার চেয়েও বেশী হবে। ব্যাপক সংখ্যায় অটো রিক্সা চলাচলের ফলে শহরে যানজট তীব্র আকার ধারণ করে। ফলে শহরের বিভিন্ন রাস্তায় যানজট লেগেই থাকে। পথচারী শহরের রাস্তায় চলাফেরা করতে ভোগান্তির শিকার হন। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা যানজটের কারনে পথে বিড়ম্বনার শিকার হতে হয়। এই বিষয়গুলো আমলে নিয়ে হবিগঞ্জ পৌরসভার বিগত দিনের পৌর পরিষদের মাসিক সভায় ব্যাপক আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরে অটো রিক্সা জরিপের কাজ শুরু হয়। যানজট নিরসনে অটো রিক্সা চলাচল নিয়ন্ত্রন করতে শহরে চলাচলকারী অটো রিক্সাগুলোর জরিপকার্য শুরু হয়। বৃহস্পতিবার মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে অটো রিক্সাগুলোতে মার্কিং করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘হবিগঞ্জ শহরে যানজটের কারণে পৌরবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা অটো রিক্সাসহ সকল যানবাহনকে একটি শৃংখলার মধ্যে আনার জন্য কাজ করে যাচ্ছি। অটো রিক্সার মালিক ও শ্রমিকদের নিয়ে আমরা জরিপের কাজ চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা শহরের রাস্তায় শৃংখলা প্রতিষ্ঠা করতে চাই।’ মেয়র এ ব্যাপারে ব্যবাসায়ীসহ সকল পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। জরিপ কার্যক্রম শেষে অটো রিক্সার ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে পৌরসভা সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com