বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে ১২০টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ১২০টি দুর্গা মন্দিরে ২২ লাখ ৮ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে অনুদান বিতরণ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাণি সম্পদ কর্মকর্তা আঃ সাত্তার বেগ, আওয়ামীলীগ সহসভাপতি জাহেদ খান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শংকর পাল সুমন, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, সাংবাদিক আইয়ুব খান, মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, মনোজ পাল, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, মাসুদ খান, প্রমুখ।
সভা শেষে প্রত্যেক পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে ১৮ হাজার ৪শ টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com