মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে পুলিশের মতবিনিময় সভায় ওসি ॥ পূজায় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আসন্ন শারর্দীয় দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার ১০ অক্টোবর সকাল ১১ টায় নবীগঞ্জ আল হেলাল কমিউনিটি সেন্টারে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি রঙ্গলাল রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্না, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক প্রানেশ দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৬নং কুর্শি সাধারণ সম্পাদক অঞ্জন রায়। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ দাশ, সদর ইউনিয়ন সভাপতি সুবিনয় রায়, গৌতম পুরকায়স্থ, পিকলু চৌধুরী, ব্রজ গোপাল রায়, নৃপেশ সুত্রধর, বিধু ভূষন দাশ, বীর মুক্তিযুদ্ধা অবনী মোহন দাশ, কৃপেশ দাশ, নারায়ন দাশ, দিপক পাল, সুজিত পাল, গৌরাঙ্গ লাল রাউত, শ্যামল চক্রবর্ত্তী, ইন্দ্রজিৎ সিংহ, লিটন দেব, নিতেশ দাশ, মাধব সরকার, ব্রজেন্দ্র দেবনাথ, শান্ত রবি দাশ প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ নবীগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবীগঞ্জে ৯৯টি পূজা মন্ডপের দূর্গোৎসব পালনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। পূজা অনুষ্ঠানে সম্প্রীতি বিনষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, ডিজে সাউন্ড সিষ্টেম পরিহারসহ নৈশ প্রহরী নিয়োগে পরামর্শ প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com