বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকীর মুখে জগিছড়া সেতু

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৫৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের জগিছড়া থেকে বালু উত্তোলন করার কারনে হুমকীর মুখে পড়েছে গুরুত্বপুর্ন একটি সেতু। ইতোমধ্যেই ঘনশ্যামপুর-কালিশিরি মধ্যবর্তী স্থানে নির্মিত ওই সেতুটিতে পাটল ধরেছে। যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে সেতুটি। ব্রীজটি ২০০১ সালে ৬ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছিল। শুধু তাই নয়, বালু তুলে নেয়ার কারনে জগিছড়ার পাড়ে বসবাসরত মানুষের বাড়ীঘরও হুমকীর মুখে পড়েছে।
এর প্রতিবাদে গতকাল বিকালে ঘনশ্যামপুর মাদ্রাসা ময়দানে আঃ হান্নান লস্করের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আইয়ুব আলী, শামীম আহম্মদ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল জগিছড়া থেকে অবৈধ পন্থায় বালু তুলে বিক্রি করছে দীর্ঘদিন থেকে। বালু বহনকারী ট্রাকটরের দাপটে ভেঙ্গে গেছে ঘনশ্যামপুর-সুন্দরপুর রাস্তার সবকটি কালভার্ট। কাঁচা রাস্তাটিও বিপর্যস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com